কচুর লতি তুলতে গিয়ে দুই নাবালিকার পুকুরে ডুবে মৃত্যু
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : পারমিতা মজুমদার এবং রিয়া মজুমদার বয়স। আনুমানিক ১০ বছর। তারা দু’জনেই একটি সাইকেল করে পাশের একটি পুকুরে স্নান করতে যায়। তারপরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় জল থেকে তাদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এর আগে তারা কোনদিন পুকুরে গিয়েছে বলে স্থানীয় লোকরা জানাচ্ছেন না। তারা সাঁতার জানত না।






