বেথুয়াডহরী কলেজে ফি কমানোর দাবিতে বিক্ষোভ করল ভূগোল বিভাগের ছাত্ররা
দিবাকর দাস, দাস,হাকিকত নিউজ, নদিয়া : শনিবার বেথুয়াডহরী কলেজে ফি কমানোর দাবিতে বিক্ষোভ করল ভূগোল বিভাগের ছাত্ররা। তাদের দাবি, “ভূগোল অনার্স এর ছাত্রদের এবছর কলেজে থেকে ৫০০০টাকা কলেজ ফি ধার্য করা হয়েছে”, তাদের অভিযোগ যে, “এই ফি কমানো হোক, অন্যান্য বিভাগএর ফি ২০০০, তাদের থেকে বেশি নেওয়া হচ্ছে কেনো, তারা এবছর কলেজে কোনো ল্যাব ব্যবহার করেনি, তারা বেশি ফি দেবে কেনো”। ছাত্রদের দাবি,”তারা টি.আই.সি. কাছে এবিষয়ে আলোচনা করার প্রস্তাব করেছে, কিন্ত টি.আই.সি. বিষয়টি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি, তাদের পরীক্ষা সামনেই, পরীক্ষার এডমিট কার্ড না পেলে তাদের এক বছর লোকসান হবে ”





