চলতি বছরে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় সাঙ প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলো জেলা পুলিশ প্রশাসন, শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য

Spread the love

দিবাকর দাস,হাকিকত নিউজ, নদিয়া : মহামান্য আদালতের নির্দেশে রাজ্য সরকারের গাইডলাইন মেনে চলতি বছরে নদিয়ার কৃষ্ণনগর শহরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় সাঙ প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলো জেলা পুলিশ প্রশাসন। রবিবার দুপুরে কৃষ্ণনগর রবীন্দ্র ভবন মঞ্চে স্থানীয় পূজো বারোয়ারী পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় এক আলোচনা সভায় উপস্থিত হয়ে সাঙ প্রথা নিষিদ্ধ করার বিষয়টি সরাসরি জানিয়ে দিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিমা নিরঞ্জন করতে হবে মন্ডপ নিকটবর্তী কোন নদীর ঘাটে হলেও এইদিন জানিয়ে দেন পুলিশ সুপার। প্রাচীন রীতি অনুযায়ী প্রতিবছর কৃষ্ণনগর শহরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন বারোয়ারির প্রতিমা এক পূর্ণাঙ্গ শোভাযাত্রার মাধ্যমে রাজবাড়ী হয়ে শহর প্রদক্ষিণ করার পর জলঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়। যা এই বছর করোনা আবহের কারণে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন মহামান্য আদালত সেই নির্দেশকে মান্যতা দিয়ে এই দিনের সভা মঞ্চ থেকে উপস্থিত বারোয়ারি কমিটির সদস্যদের সরাসরি বিষয়টি তুলে ধরলেন পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক বিশ্বজিৎ ঘোষ।পুলিশ সুপার ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক পার্থ ঘোষ সহ কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। সাঙ নিষিদ্ধ জানতে পেরে এদিন উপস্থিত বেশ কিছু পুজো কমিটি একমত হননি, জেলাশাসক ও পুলিশ সুপার বক্তব্য রাখার সময় অনেকে সভা ছেড়ে বেরিয়ে যান। প্রসঙ্গত কৃষ্ণনাগরিকদের একাংশ সাঙের পক্ষে গত এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী পোষ্ট করছেন, কৃষ্ণনগর শহরে আবার সাঙ বন্ধ হলে ভোট বয়কট হবে এমন বিবৃতি দিয়ে ফ্লেক্স ও দেখা গিয়েছে বিভিন্ন এলাকায়, অনেক বারোয়ারি আবার খোলাখুলি জানিয়ে দেয় যে তারা সাঙের পক্ষে, এর মধ্যে রবিবার প্রশাসন কঠোরভাবে চলতি বছরে সাঙ নিষিদ্ধ করায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, প্রশাসন জানিয়েছে নিয়ম অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিন সভার পর কিছু পুজো কমিটির সদস্যরা রবীন্দ্র ভবনে সরকারি আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos