করোনা আবহে সাধারণ খেটে খাওয়া মানুষজনদের ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়ে সরলীকরণের দাবিতে সিপিএম বিক্ষোভ করল নবদ্বীপ দন্ডপানিতলায়
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: করোনা আবহে সাধারণ খেটে খাওয়া মানুষজনদের ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়ে সরলীকরণের দাবি সহ বিভিন্ন দাবিতে সোমবার সিপিআইএমে বিক্ষোভ করল নবদ্বীপ দন্ডপানিতলা এইচ.ডি.এফ.সি. ব্যাঙ্কের সামনে। সিপিএমের বক্তব্য যে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ঘরের মহিলারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প ঋণ নিয়ে ছোটখাটো হস্তশিল্প সহ বিভিন্ন ছোট থেকে মাঝারি ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। কিন্তু বর্তমান করোনা বিপর্যয়ের ফলে তাদের ব্যবসা প্রায় বন্ধের মুখে। যার ফলে স্বাভাবিকভাবেই টান পড়ছে এইসব সাধারণ ব্যবসায়ীদের ভাড়ারে। এই ভয়াবহ পরিস্থিতিতে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। অবিলম্বে তাদের ঋণ সরলীকরণ করার দাবিতে সোমবার দুপুরে সিপিএমের পক্ষ কর্মী সমর্থকরা।এছাড়াও আগামীকাল সিপিএমের পক্ষ থেকে নদিয়ার জেলাশাসককে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে বলেও এই দিন জানায় সিপিএম নেতৃত্ব।






