নবদ্বীপে পাওনা টাকা না মেলায় বেধড়ক মার এক যুবককে, গ্রেফতার এক যুবক
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: পাওনা টাকা না মেলায় বেধড়ক মার এক যুবককে, ঘটনাটি ঘটেছে নবদ্বীপের ২০ নম্বর ওয়ার্ডে। সূত্র মারফত জানা যায়, ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম বিশ্বাস পেশায় ট্রাকচালক, সে কিছু টাকা তার খালাসির কাছে পেত, রবিবার তার খালাসির সাথে টাকা পাওনা নিয়ে চরম বচসা বাধে, অভিযোগ তখন উত্তম বিশ্বাস তার খালাসিকে বেধড়ক মারধর করে, এরপর আক্রান্ত খালাসি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ রবিবার অভিযুক্ত যুবক উত্তম বিশ্বাসকে গ্রেফতার করে ও নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়।






