কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সভায় তৃণমূলে যোগ দিল একাধিক ব্যক্তি
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: রবিবার কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে একটি সভা করেন তৃণমূলের নদিয়া জেলা সভাপতি ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। এদিন মহুয়া মৈত্রর সভায় তৃণমূলে যোগ দেয় একাধিক ব্যক্তি অন্যান্য দল থেকে। মূলত এদিন নির্বাচনী রাজনীতিতে যোগদানে ইচ্ছুক ব্যক্তিদের সাথে একটা আলোচনা সভা করেন মহুয়া মৈত্র। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে ইয়ুথ ইন পলিটিক্স মঞ্চের কর্মসূচির দ্বারা গত ২ বছরে প্রায় লক্ষাধিক যুব এই মঞ্চে নিজেদের নথিভুক্ত করেছে পশ্চিমবঙ্গে, ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের যোগদানের সুযোগ দেয় ইয়ুথ ইন পলিটিক্স মঞ্চ।






