হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

Spread the love

আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা :  ২০০৪ সালের ২১ আগস্ট। বিকালে বঙ্গবন্ধু এভিনিউ’তে  শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামি লিগের সভানেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমানসহ ২৪জন নিহত হন। গ্রেনেডের স্পিন্টার দেহে নিয়ে নিদারুন কষ্টে বেচে আছেন অনেকে। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়ানক হামলার খবরের শিরোনাম হয়েছিলো দুনিয়াজোড়া মিডিয়ায়। সেদিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকার বঙ্গববন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত স্মৃতি বেদিতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  কর্মসূচির মধ্যে প্রথমে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামি লিগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ২১ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামি লিগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। নেতাকর্মীদের মানবঢালে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ বছর আগে সেই হামলায় প্রাণ হারান ২৪ জন। আহতদের অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন। স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি। সে সময় তড়িঘড়ি করে জজ মিয়া নাটকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে মামলার গতি ফিরিয়ে আনে শেখ হাসিনা সরকার। এ ঘটনায় করা দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ ১৯ জনকে মৃত্যুদন্ড দেয় আদালত।

শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা
শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা
শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা
শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos