নবদ্বীপের ১৮নম্বর ওয়ার্ডে কন্টেনমেন্ট জোনে মা ও মেয়ে করোনা আক্রান্ত হওয়ায় বেড়ে গেলো ১৪ দিনের কন্টেনমেন্ট মেয়াদ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নবদ্বীপের ১৮নম্বর ওয়ার্ড বিবেকানন্দ কলোনীতে গত ৫দিন আগে এক বয়স্ক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন যার জেরে ওই ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিলো এবং আশেপাশের বাড়ির পরিবারের সদস্যেদের করোনা টেস্ট করানো হয়েছিলো। গতকাল রাতে এই কন্টেনমেন্ট জোনের ভিতরের বাসিন্দা এক মা ও তার মেয়ের লালারসের রিপোর্ট পজিটিভ আসাতে আরও চোদ্দ দিন কন্টেনমেন্ট জোন বহাল করা হলো বেড়ে গেলো কন্টেনমেন্টের মেয়াদ। সম্প্রীতি বেশ কয়েকদিনে নবদ্বীপের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ,শুক্রবার সকালে নবদ্বীপের ৫নম্বর ওয়ার্ড প্রাচীন মায়াপুর এলাকায় করোনা আক্রান্ত হন নদিয়া জেলার ভারত মজদুর সংগঠনের এক মধ্যবয়সী শীর্ষ নেতা। ১৫ নম্বর ওয়ার্ডের এক যুবক করোনা আক্রান্ত হন,ওই যুবক নবদ্বীপ পৌরসভার যুব আবাসের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন সেখানে তার লালারস পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। নবদ্বীপের ১ নম্বর ওয়ার্ড চন্দ্রকলোনীতে এক যুবক আক্রান্ত হওয়ায় ও বড়ালঘাটের এক ব্যবসায়ী আক্রান্ত হওয়ায় ওই দুই এলাকাতেও কন্টেনমেন্ট জোন করা হয়।





