জাতীয় শোক দিবসে বাংলার স্থপতিকে স্মরণ

Spread the love

আমিনুল হক,হাকীকত নিউজ, ঢাকা :  জাতীয় শোক দিবসে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ও ভালোভাসায় স্মরণ করছে জাতি। সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে কন্যা সায়মা ওয়াজেদকে নিয়ে যান বনানী কবরস্থানে। সেখানে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় বাংলাদেশে জনসমাগম এরিয়ে চলার নির্দেশনা থাকলেও সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সমাগম লক্ষ্য করা গেছে। বাঙালির জন্য স্বাধীনতাকে যিনি অবধারিত করেছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কলঙ্কজনক দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। শোকাবহ এই দিনে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।  জাতীয় শোক দিবসে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন। পরে তিনি বনানী কবরস্থানে মা, ভাইন ও স্বজনদের সমাধিতে যান। সেখানে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন এবং স্বজনদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও প্রার্থনা করেন। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বাংলাদেশ সশস্র বাহিনীর বিউগেলে করুন সুর বেজে ওঠে।  জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা এবং তাঁর পরিবারের স্মৃতি বিজড়িত ভবনটিতে যান (বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। যেখানে ’৭৫ সালের ১৫ আগষ্ট ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলেন, শোকাবহ এই দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সম্মৃদ্ধ অসম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলাই তাদের প্রত্যয়। একটি দেশের মানুষকে স্বাধীনতা এনে দেবার চার বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাষন্ডরা। তাতে থামিয়ে দেয় বাংলার গতিশীল উন্নয়ন ধারা। ২১ বছর পর তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশে সরকার গঠন সুযোগ পান নির্বাচনের মাধ্যমে। তখন থেকেই স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। তারই চেষ্টায় লাঙ্গর-জোয়ালের দেশ থেকে ডিজিটাল বাংলাদেশ। বিশে^ তাক লাগানো উন্নয়ন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিদেশমন্ত্রী  ড. এ. কে. আব্দুল মোমেন বিদেশমন্ত্রকের বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিদেশমন্ত্রী। এছাড়া বিদেশমন্ত্রকের মসজিদে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনায় ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। এ সময় বিদেশ প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ও বিদেশ সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos