বাংলার মানুষ মনস্থির করে ফেলেছেন এবার পরিবর্তন হচ্ছেই- বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা: বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার গড়া বাংলায় কেবল সময়ের অপেক্ষা। বিজেপির ডাকে বাংলাজুড়ে যে পরিবর্তন যাত্রা চলছে তাতে অংশ নিতে কলকাতায় পৌঁছেছি। ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম এবং আমডাঙায় পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকব। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির কার্যকর্তারা মাঠে-ময়দানে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আমি তাঁদের লড়াকু মানসিকতাকে সাধুবাদ জানাই। কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার হলে কী সুবিধা হয় তা ত্রিপুরার মানুষ অনুভব করছেন। গত ১০ বছরে বাংলার কোনও অগ্রগতি হয়নি। মানুষ যে স্বপ্ন নিয়ে পরিবর্তন এনেছিলেন তা পূরণ তো হয়ইনি উল্টে দুর্নীতি, পুলিশরাজ, পাচারের কারবার কায়েম হয়েছে। এই অপশাসন থেকে এবার মুক্ত করতে, বিজেপির নেতৃত্বে আসল পরিবর্তন রূপায়িত হোক বাংলায়।





