নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজের জন্যে দুদিন সেতুর উপর দিয়ে সব রকম যানচলাচল বন্ধ করে দিলো প্রশাসন
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজের জন্যে ১নভেম্বর ও ২নভেম্বর সেতুর উপর দিয়ে সব রকম যানচলাচল বন্ধ করে দিয়ে প্রশাসন। মেরামতির কাজের মধ্যে শুধু মাত্র সাইকেল, বাইক ও অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার করতে দেওয়া হচ্ছে। বেশ কিছু আগে গৌরাঙ্গ সেতুর গ্যাপ এক্সপানশনে সমস্যা দেখা দেওয়ার কড়া বিধিনিষেধ জারি করেছিল প্রশাসন,৮টনের বেশি ভারী যানবাহন যাতায়াত করতে দেওয়া হচ্ছিলো না, সোমবার থেকেই দিচক্রযান ছাড়া যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সোমবার সেতুর মেরামতি কাজের সময় ২টি কন্টেইনার সেতু দিয়ে পার করিয়ে পরীক্ষা করেছেন ইঞ্জিনিয়াররা।






