সমাজ উন্নয়ন কেন্দ্র, কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো
ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, সোনারপুর : সমাজ উন্নয়ন কেন্দ্র করোনা সংক্রামণের জন্য কাজ হারানো পরিযায়ী শ্রমিক পরিবারদের পাশে দাঁড়ালো। আজ সোনারপুর মিউনিসিপালিটি এলাকায় সোনারগাঁও হাউসিং সোসাইটি, মিলনপল্লি, চণ্ডীতলা প্রাঙ্গন থেকে প্রায় ৫০০ পরিযায়ী শ্রমিক পরিবারদের হাতে অত্যাবশক খাদ্য সামগ্রী তুলো দিলো। সমাজ উন্নয়ন কেন্দ্র সুদূর সুন্দরবন মৎস চাষি থেকে শুরু করে কাজ হারানো পরিযায়ী শ্রমিক সবার পাশে দাঁড়ানোর অদম্য প্রচেষ্টা করে চলেছে। আজকের এই প্রচেষ্টায় সমাজ উন্নয়ন কেন্দ্রের পাশে টেক মহেন্দ্র ফাউন্ডেশন তাদের হাত বাড়িয়ে দিয়েছে।







