প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯০ তম শহীদ দিবস পালন রাজার শহরে
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউস, কোচবিহার : ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন ধারার বীর বিপ্লবী, অগ্নিকন্যা ও প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯০ তম শহীদ দিবস কোচবিহার ক্ষুদিরাম স্কোয়ারে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হল। ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে শহীদ স্মরণে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সভাপতি বাণীকান্ত ভট্টাচার্য্য। এছাড়া কোচবিহারের বিশিষ্ট জনদের সাথে উপস্থিত ছিলেন সমিতির সদস্য শিক্ষক হৃদয় পাল, নেপাল মিত্র প্রমূখ। লক্ষনীয় যে কোচবিহার সাগরদিঘী সংলগ্ন ক্ষুদিরাম স্কোয়ার বরাবরই সংস্কৃতি চর্চ্চার সাথে মনীষীদের স্মরণ এর মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের কাছে সুষ্ঠু বার্তা পৌঁছে দেয়। যার থেকে প্রেরণা নিয়ে বর্তমান প্রজন্ম তার যথাকর্তব্য সাধনে ব্রতী হয়।






