বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রেন চলবে ঢাকা-শিলিগুড়ি

Spread the love

আমিনুল হক, হাকিকত নিউজ, ঢাকা:  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হচ্ছে। বিশদ আলোচনা নিয়ে বৈঠক করতে ভারতে পথে রয়েছেন, সাত সদস্যের বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দু’দিনের বৈঠকে বসবেন রবিবার।  অপর দিকে বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন,  জাতির পিতা বঙ্গবন্ধু ও ভারতে বাপু বা মহাত্মা গান্ধী, উভয়ের ওপর গবেষণা করে  যে জাদুঘরটি করা হয়েছে, তার উদ্বোধনের প্রথম ১০ দিন ঢাকার বিআইসিসি এবং পরবর্তী ২০ দিন শিল্পকলা একাডেমিতে এই জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আনন্দে ভাসছে বাংলাদেশের সাধারণ মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী পালনের পাশাপাশি সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করা হবে। পড়শি দেশের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু বাংলাদেশের এই জমকালো অনুষ্ঠানে অতিথি হয়ে দু’দিনের ঢাকা সফরে ২৬ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তার আগের ৪ মার্চ ঢাকা সফরের কথা রয়েছে ভারতের  বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের। নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়া যাবেন। একই দিনে ঢাকা থেকে শিলিগুড়ির পথে যাত্রীবাহী ট্রেনের শুভ উদ্বোধন করার কথা রয়েছে। তাছাড়া ঢাকায় দুই প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। ঢাকা-শিলিগুড়ি ট্রেন যাত্রার বিষয়টি নিয়ে বৈঠক করতে ২২-২৪ ফ্রেব্রুয়ারি দুদিনের সফরে শিলিগুড়ি যাচ্ছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রকের একটি প্রতিনিধি দল। ২২ ফেব্রুয়ারি দু’দেশের রেলপথ প্রতিনিধিদের বৈঠক শুরু হবে। ঢাকা-শিলিগুড়ি চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের কাস্টমস, ইমিগ্রেশন এবং চলাচলের বিষয়ে আলোচনা হবে। এর আগে  মুজিববর্ষ ও স্বাধীনতা দিবসের রেশ ধরে গত ১৭ ডিসেম্বর ৫৫ বছর পর বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ি রেলপথটির বন্ধ দুয়া খুলেছে। যার পথ বেয়ে আগামী ২৬ মার্চ স্বানতার সুবর্ণজয়ন্তীতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির হাত ধরে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী রেল চলাচল শুরু হতে যাচ্ছে। এ নিয়ে উভয় দেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন। চিলাহাটি ও আশপাশ এলাকায় বসবাসকারী একটা বিপুল অংশ মানুষের আত্মীয়স্বজন ভারতে রয়েছে। এখানের ভাষা ও সংস্কৃতি এক। তাদের আশা এবারে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে উভয়ের দিকের স্বজনদের যাতায়ত শুরু হবে। দীর্ঘদিন পর একে অপরকে জড়িয়ে ধরে আবেগে ভাসতে পারবে। চিলাহাটি ও আশপাশ এলাকার মানুষের কতটা আবেগ তা বোঝা গিয়েছে গত ১৭ ডিসেম্বর চিলাহাটি-হলদিবাড়ি পণ্যবাহী ট্রেনের উদ্বোধন কালে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হচ্ছে
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos