অস্বাভাবিকভাবে রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালকে স্মারকলিপি
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকাত নিউজ, কোচবিহার : অস্বাভাবিকভাবে রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ কোচবিহার জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়। কোচবিহার কাছারী মোড়ে প্রতীকী রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্নি সংযোগের মাধ্যমে পোড়ানো ও বিক্ষোভ প্রদর্শন, আধঘন্টা অবরোধ করা হয়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। SUCI(C) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নেপাল মিত্র বলেন – ১ থেকে ৭ জুলাই বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে এবং বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।





