দূর্গা উৎসবকে কেন্দ্র করে রাবণবধ মেলা দেখার ভির দর্শনার্থীদের
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, দিনহাটা : দূর্গা উৎসবকে কেন্দ্র করে রাবনবধ মেলা তা দেখতেই ভির দর্শনার্থীদের। প্রত্যন্ত একটি গ্ৰাম, চারিদিক সবুজে ঘেরা। তারেই মাঝে ছুট্ট একটি স্কুল চত্ত্বরকে কেন্দ্র করে বসেছে রাবণবধ মেলা। তবে শুধু স্কুল মাঠেই যথেষ্ট নয়, ক্ষেত খামারের ছোট মাঠে গ্ৰামের যুবকরা দু’বছর ধরে রাবনবধ অনুষ্ঠান করেছে। দিনহাটা ১ নং ব্লকের গোসানিমারী গ্ৰামপঞ্চায়েতের অন্তর্গত চকিয়ার পাড়া গ্ৰামের নিউ পল্লী উন্নায়ন সংঘের এর রাবণবধ মেলা। প্রথমবছর গ্ৰামের স্থানীয় মানুষজনকে আনন্দ দিতেই এই মেলা শুরু করা হয়। দুই বছরে এই মেলায় অনুষ্ঠান দুর দূরান্ত থেকে দর্শনার্থীরা দেখতে আসে মেলা। তবে কোচবিহার জেলার মধ্যেই এটি দ্বিতীয় রাবণবধ মেলা হিসাবে পরিগণিত হয়েছে। মেলার রবিবার সন্ধ্যায় প্রচুর মানুষের সমাগম ঘটে। দূর্গা উৎসবকে কেন্দ্র করে কয়েকদিন সামাজিক অনুষ্ঠান রাখা হয়, যতটা ভির হয়েছিল তার থেকেও বেশি দর্শনার্থীরা এদিন রাবণবধ কাহিনী বাস্তবে দেখতে ভির জমায়। আর এদিন প্রসাশনিক মহলের তৎপরতা দেখা যায়, যাতে কারো কোনরুপ অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হয়। মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভোলেন্টটিয়ার। তবে এদিনের এই মেলায় কোনরূপ অপ্রিতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হল।






