বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: বিড়ির প্যাকেটে নবদ্বীপের পুরপ্রশাসক পর্ষদের চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহার নাম এবং ছবিসহ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো নবদ্বীপে। তৃণমূলের অভিযোগ এই কাজ বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে। বিষয়টি নিয়ে দু’জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করছে তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনার সূত্রপাত বুধবার সাতসকালে। ফেসবুকে জনৈক পায়েল বসাক সাহা তার ফেসবুকে বিমানকৃষ্ণ সাহার ছবিসহ একটি পোস্ট করেন। তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকরতা বলে উল্লেখ করেছেন। প্রায় একই সময়ে ওই পোস্টটি প্রভকর মিত্র বলে আরও একজন পোস্ট করেন। এর কিছুক্ষণের মধ্যেই অনেকে পোস্টটি শেয়ার করতে শুরু করেন। নানারকম অস্বাস্থ্যকর কমেণ্টস আসতে শুরু করে। বিষয়টি নজরে পড়তেই তৎপর হয়ে ওঠেন তৃণমূল সমর্থকেরা। এদিন দুপুর একটা নাগাদ এনিয়ে নবদ্বীপ থানায় বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। সেই সঙ্গে পুলিশের কাছে পায়েল বসাক সাহা এবং প্রভাকর মিত্রের নামে লিখিত অভিযোগ জমা দেয় নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ। পরিষদের নবদ্বীপ শহর সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় বলেন, “ নবদ্বীপের মহানাগরিকের উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে পারবে না বুঝেই এই নোংরা খেলায় নেমেছে বিজেপি। তবে এতে করে মানুষের কাছে ওদের চরিত্র এবং সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাচ্ছে। আমরা সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করেছি। পুলিশ দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা না করলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।”এই প্রসঙ্গে যুব মোর্চার নবদ্বীপ উত্তর মণ্ডলের সভাপতি তন্ময় কুণ্ডু বলেন, “ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রোল রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে হয়েই থাকে। প্রধানমন্ত্রী, অমিত শাহ থেকে দিলীপ ঘোষ কেউই বাদ যান না। সবাই এটাকে হাল্কা ভাবে নেন। এমনকি আমার নামেও তৃণমূল এমন লিখেছে। কই আমি তো থানায় যাইনি”।

বিড়ির প্যাকেটে নবদ্বীপের পুরপ্রশাসক পর্ষদের চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহার নাম এবং ছবিসহ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো নবদ্বীপে
বিড়ির প্যাকেটে নবদ্বীপের পুরপ্রশাসক পর্ষদের চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহার নাম এবং ছবিসহ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো নবদ্বীপে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos