নবদ্বীপের মুকুন্দপুরে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ সভা করল তৃণমূল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মুকুন্দপুর সবজি বাজার ময়দানে এক বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয়। এই দিনের পথ সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ও নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বৃন্দ। বিক্ষোভ মঞ্চ থেকে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবি তোলেন তৃণমূল নেতৃত্ব। এছাড়াও দেশজুড়ে সিপিএম ও বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হোন তৃণমূলের নেতৃত্ব বৃন্দ।





