নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফাটল, ব্রিজের রেলিং ভেঙে পড়লো ও ব্রীজের স্প্রিং ভেঙে বিপত্তি
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফাটল, ব্রিজের রেলিং ভেঙে পড়লো ও ব্রীজের স্প্রিং ভেঙে বিপত্তি। এই ঘটনার জেরে বিপর্যস্ত যান চলাচল, ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। এর জেরে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাবার বিভিন্ন গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যায় সকাল থেকেই। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই গৌরাঙ্গ সেতুর অবস্থা খারাপ এবং হঠাৎ করে আজ ব্রীজের স্প্রিং ভেঙ্গে বসে যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়িচালকরা। এরপর ঘটনার খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় এবং পুলিশ এসে ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কোন সংস্কার হয়নি, তাই প্রশাসনের কাছে দ্রুত ব্রীজ সংস্কারের আবেদন জানিয়েছে স্থানীয়রা ।






