নবদ্বীপে বিজেপি জেডপি২৫ এর বিজয়া সম্মিলনী সভা অনুষ্ঠিত হল
দিবাকর দাস, নেশন ১ ভয়েস, নদিয়া: রবিবার বিকেলে নবদ্বীপ ব্লকের পুরোনো নবদ্বীপঘাট বাসস্ট্যান্ডের সংলগ্ন একটি মাঠে বিজেপি জেডপি২৫ এর বিজয়া সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়। শতাধিক দলীয় কর্মী সমর্থক সহ এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, নদিয়া জেলা উত্তরের বিজেপি সহ-সভাপতি গৌতম পাল, নদিয়া জেলা যুব মোর্চা সভাপতি সৈকত সরকার, জেড পি ২৫এর সভাপতি রতন ভৌমিক। এদিন বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীদের উদেশ্যে বক্তব্য রাখেন।




