কৃষ্ণনগর শহরজুড়ে ট্রাক্টর মিছিল করলো ভারত কৃষক সভা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : আন্দোলরত দিল্লির কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন কৃষ্ণনগর শহরজুড়ে ট্রাক্টর মিছিল করলো ভারত কৃষক সভা । এদিন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের বাইক ও ট্রাক্টর নিয়ে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জড় হন, সেখান থেকেই শহরের রাজপথে মিছিল শুরু হয়, সারা কৃষ্ণনগর শহর মিছিল ঘুরে রাজবাড়ির মাঠে শেষ হয় ।






