মায়াপুরে সংক্রমণের হার বাড়াতে বন্ধ করে দেওয়া হল বামুনপুকুর বাজার
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মায়াপুর বামুনপুকুর ১ পঞ্চায়েতে সংক্রমণের হার বাড়াতে বামুনপুকুর বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল সর্বদলীয় বৈঠকে আলোচনার পরে। বামুনপুকুর ১ গ্রাম পঞ্চায়েতে মোল্লাপাড়া ও বল্লালদিঘীতে মোট ৩৯জন আক্রান্ত হওয়ায় এমনটাই সিদ্ধান্ত নিলো পঞ্চায়েত। ১৫ই অগাস্ট থেকে ১৭ই অগাস্ট, ১৯শে অগাস্ট থেকে ২১শে অগাস্ট, শুধু ১৮ই অগাস্ট একদিন খোলা রেখে দুই দফায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল সমস্ত দোকানপাট ও বাজার। এর পাশাপাশি নবদ্বীপ নাগরিক কমিটির সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায় গত ১৩ই অগাস্ট জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন নবদ্বীপ মায়াপুরের মধ্যে খেয়া চলাচল বন্ধ রাখার জন্যে।






