তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন,বহু কার্যকর্তা – বিশ্বপ্রিয় রায়চৌধুরীর ( রাজ্য বিজেপির সহ সভাপতি)
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, বসিরহাট : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে রাজনৈতিক পটভূমিকা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের উচ্চ থেকে নিম্নস্তরের কর্মীরা প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। বৃহস্পতিবার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তারক নাথ ঘোষ এর উদ্যোগে বসিরহাট বিজেপির দলীয় কার্যালয়ে এক যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার বিশিষ্ট সদস্য ফিরোজ কামাল গাজী সহ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার একাধিক কর্মীরা। এই যোগদান কর্মসূচিতে সন্দেশখালির ২ (2) নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ তথা এলাকার তৃণমূল নেতা প্রভাস দাস, সহ সন্দেশখালি বিভিন্ন এলাকার বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ হাজার তিনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে। বসিরহাটের এই দলীয় কার্যালয়ে যোগদানের পাশাপাশি সন্দেশখালির ন্যাজাটে ও হাজার কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।





