অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজো উপলক্ষে নবদ্বীপে লকডাউনের মধ্যে পুজো দিলো বিজেপি সমর্থকেরা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: বুধবার ৫ই অগাস্ট অযোধ্যার রাম মন্দিরে ভিত পুজো উপলক্ষে নবদ্বীপ শহর ও ব্লকের বিভিন্ন জায়গায় লকডাউনের মধ্যে রাম পুজো ও অনুষ্ঠানে মেতে উঠলো বিজেপি সমর্থকেরা। এদিন নবদ্বীপ শহরের রামসীতা পাড়ায় রাম মন্দিরে ভগবান রামের পুজো দেন বিজেপি সমর্থকেরা, বিজেপির বিভিন্ন পার্টি অফিসে হয় রাম পুজো, শঙ্খ বাজানো ও লাড্ডু বিতরণ করা হয়। বিজেপি নেতা সিদ্ধার্থ নস্কর তার বাড়িতেই লকডাউন বিধি মেনে রাম পুজো করেন। এদিন সন্ধ্যায় নবদ্বীপের চর-মাজদিয়া চর-ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের রথতলা ঘাটে ৫১টি প্রদীপ গঙ্গা বক্ষে ভাসিয়ে রাম মন্দিরের ভিত পুজো উদযাপন করে বিজেপি সমর্থকেরা।





