করোনা যোদ্ধাদের রাখি পরালো শান্তিপুর নবজাগরণ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: অতিমারী করোনাভাইরাস আবহে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স ও অন্যান্য কর্মীদেরকে মনোবল চাঙ্গা করতে রাখি পড়ালো শান্তিপুর নবজাগরণ। বেশ কয়েকদিন আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত কয়েকজন ডাক্তার ও নার্সদের করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট মেলে। এরপর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিলো শান্তিপুর হসপিটালের আউটডোর চিকিৎসা সহ অন্যান্য পরিষেবা। এইভাবে সংক্রমণ বাড়াতে মনোবল ভেঙে পড়তে থাকে কর্মরত ডাক্তার ও নার্সদের সোমবার কর্মরত ডাক্তার ও নার্সদের মনোবল চাঙ্গা করতে রাখি বন্ধন পালিত হলো।





