জাঁকিয়ে পড়েনি শীত, ছেয়েছে ঘন কুয়াশা, বৃষ্টির কারণে ফসলের ফলনের ক্ষতিতে দুশ্চিন্তায় চাষীরা, বাড়তে পারে সবজির দাম

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : এখনও জাঁকিয়ে পড়েনি শীত তবে নদিয়া জেলা জুড়ে সকাল থেকেই গ্রামে ও শহরে দেখা যাচ্ছে ভারী কুয়াশা। এর পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, শুক্রবার রাতে নদিয়ার বিভিন্ন জায়গায় এক আধ পশলা বৃষ্টি ও হয়েছে। শনিবার সকাল থেকেই আজ আকাশের মুখভার, কুয়াশার চাদরে ঢেকে থাকলেও তেমন ঠান্ডা পড়েনি। বৃষ্টি পড়ায় চাষীদের দুশ্চিন্তা বেড়েছে, ফুলকপি, বাঁধাকপি ও আরও বিভিন্ন সবজির ফলনে এই অকালবৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়বে জানাচ্ছেন তারা। এই মুহূর্তে আগের অকালবৃষ্টির প্রভাবে সবজির দাম আগুন, এবার নভেম্বর মাসের বৃষ্টিতে সবজির ফলন ঠিকঠাক না হলে আরও বাড়তে পারে সবজির দাম আশঙ্কা করছেন সবজি বিক্রেতা ও আড়ৎদারেরা। এর পাশাপাশি রাস্তাঘাটে ঘন কুয়াশার ফলে কিছু দেখা যাচ্ছে না, যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালাচ্ছেন গাড়িচালকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos