প্রথম দিনেই বিজেপির হয়ে রোডশো করে বাজিমাত করলেন মহাগুরু

Spread the love

ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, বাঁকুড়া : বিজেপিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু  আজ বৃহস্পতিবারই প্রথম ভোটের ময়দানে নামলেন মহাগুরু  মিঠুন চক্রবর্তী । আর প্রথম দফার  ভোট প্রচারের শেষ দিনে মাঠে নেমেই বাজিমাত। ৪টি রোড শোতে বাজিমাত করলেন মহাগুরু । শালতোড়া, মানবাজার, কেশিয়াড়ি এবং ঝাড়গ্রামে রোড শো করেন মিঠুন। তাঁকে দেখতে সব জায়গাতেই মানুষের ঢল নামে। তার মাঝে এবারের ভোটের সব থেকে ব্যবহৃত শব্দ ‘বহিরাগত’ প্রসঙ্গেও তিনি মুখ খোলেন। কারও নাম না করেও তৃণমূলকে নিজের স্বভাবসিদ্ধ বাচনভঙ্গিতে কটাক্ষ করে নিজেকেও বহিরাগত বলেন ‘মহাগুরু। বহিরাগত প্রসঙ্গে  মিঠুন চক্রবর্তী  বলেন, “স্বীকার করছি আমিও বহিরাগত। আর এইভাবে বহিরাগত বললে তো সিস্টার নিবেদিতাও বহিরাগত ছিলেন। বহিরাগত ছিলেন মাদার টেরেসাও। কারও নাম না করলেও রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে মিঠুন চক্রবর্তী  বলেন, “আসলে বহিরাগত তাঁরাই, যাঁরা ক্ষমতায় থেকেও মানুষের পাশে থাকেননি। একই সঙ্গে মিঠুন বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। গরিব অসহায়, নিপীড়িত মানুষদের  পাশে থাকতে এসেছি।

মিঠুন চক্রবর্তী সালতোড়ার বিজেপি প্রার্থী শ্রীমতি চন্দনা বাউড়ির মাথায় তাঁর আশীর্বাদের হাত রাখলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos