শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করলেন তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : “মমতা ব্যানার্জীর জয়, এই জয় উন্নয়নের জয়” প্রায় ৬০হাজারের বেশি ব্যবধানে ভোটে জিতে বললেন তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আজ ২নভেম্বর শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের গণনা হওয়ার পর প্রায় ৬৪হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ব্রজকিশোর গোস্বামী বলেন, সাধারণমানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। এ জয় শান্তিপুরবাসীর জয়। আগামী দিনে শান্তিপুর কে আরো উন্নয়ন করা কিভাবে যায় সেদিকে নজর রাখব আমি।





