ইসকন মায়াপুর মন্দিরে পালন করা হচ্ছে দীপদান উৎসব
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : বাংলা তথা ভারতবর্ষে বারো মাস তেরো পার্বন। দীপাবলী উৎসব হল দ্রুত নিজেকে পবিত্র করে তোলা ও পরস্পরের মধ্যে আনন্দের আদানপ্রদান ও মহামিলনের অন্যতম মধ্যম। সর্বপরি এই উৎসব পালনের মধ্যে দিয়ে ভগবানের প্রীতি বিধান তথা সেবার বিশেষ সুযোগ লাভ করা হয়। যার ফলে জীবনের পারমার্থিক প্রগতি লাভ হয়। এই রীতিকে মান্যতা দিয়ে ইসকন শ্রীধাম মায়াপুর মন্দিরে পালন করা হচ্ছে দীপদান উৎসব। গত ২০শে অক্টোবর লক্ষীপুজোর দিন থেকে দীপদান উৎসব শুরু হয়েছে চলবে আগামী ১৯শে অক্টোবর রাসপূর্ণিমার দিন পর্যন্ত। দেশ ও বিদেশের দূরদূরান্তের মানুষ এই উৎসবে সামিল হতে মায়াপুর ইসকন মন্দিরে এসে রাধাকৃষ্ণের উদ্দেশ্য দীপ জ্বালিয়ে আরতি করছেন প্রত্যেক দিন সাঁঝবেলায়। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে কার্তিক মাসের এই বিশেষ তিথি সারা মাসেই কেহ গগণতলে আকাশ প্রদীপ জ্বালায় তাহলে তাহার সমস্ত কুল পরিত্রাণ লাভ করিয়া হরিনাম প্রাপ্ত হয়। সুস্থ সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে দীপাদান উৎসব উদযাপন সমাজের রুচিপূর্ণ সংযতচৰ্চা তথা জনসাধারণের যথার্থ কল্যাণ সাধনের কেন্দ্র বিন্দু হইয়া উঠিতে পারে।






