ভোটের আগে প্রশাসনিক তৎপরতা ফ্লেক্স ব্যানার ইত্যাদি খুলে ফেলা হল
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভার উপনির্বাচন। উপ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শুরু হয়ে গিয়েছে। শান্তিপুর থানার পুলিশ তথা জেলা পুলিশের তৎপরতা ও চোখে পড়ছে প্রতিদিন। ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে পুলিশ প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক পোস্টার ফ্লেক্স খুলে ফেলতে দেখা গেল শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে।






