ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে কোচবিহার ডিএম এর মারফত পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে গতকাল দিনহাটার মাধ্যমিক পরীক্ষার্থী বর্ণালী বর্মন এর আত্মহত্যার প্রতিবাদে কোচবিহার ডিএম এর মারফত পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। ডি এস ওর পক্ষ থেকে দাবি করা হয় যে গত পরশুদিন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানোর পরে ডিএস ওর তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে , সরকারের এই দিশাহীন দোদুল্যমান সিদ্ধান্তের ফলে বহু ছাত্র-ছাত্রী হতাশাগ্রস্থ হবেন। আমরা মনে করি দিনহাটার ছাত্রীর মৃত্যুর ঘটনা সরকারি এই তড়িঘড়ি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের ফল। তাই অবিলম্বে বর্ণালী বর্মন এর মৃত্যুর পরিপেক্ষিতে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা সহ একাধিক দাবিতে আমরা আজ স্মারকলিপি প্রদান করি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসও কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রুপালী সরকার, সুচিত্রা বর্মন এবং জেলা কমিটির সদস্য বাসেদ আলী, রবীন্দ্র সরকার, চন্দন ভুইমালি সহ অন্যান্য নেতৃত্ব।






