জনসংযোগ বাড়াতে ও কর্মীদের মনোবল বাড়াতে নবদ্বীপ শহর জুড়ে “গৌরবময় বাংলার সংস্কৃতি বাঁচাও পদযাত্রা করলো নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : আগামী নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগ বাড়াতে ও কর্মীদের মনোবল বাড়াতে নবদ্বীপ শহর জুড়ে “গৌরবময় বাংলার সংস্কৃতি বাঁচাও পদযাত্রা করলো নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস । বিশাল পদযাত্রাটি সোমবার বিকেল চারটে নাগাদ নদিয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুর মহাপ্রভু জন্মস্থান মন্দিরের সামনে থেকে শুরু হয়ে পোড়ামাতলা, রাধাবাজার, দেয়ারাপাড়া হয়ে ইদিলপুর মসজিদের সন্নিকটে গিয়ে শেষ হয় । এদিন পদযাত্রার পুরোভাগে ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা, ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, ও শতাধিক মহিলা কর্মী, যুব ও সাধারণ কর্মী সমর্থকেরা ।






