কোচবিহার জেলা জুড়ে ভারত বনধের মিশ্র প্রভাব, চললো না বেসরকারি বাস, বন্ধ দোকান পাট

Spread the love

রবীন্দ্র নাথ বর্মন, হাকিকত নিউজ ,কোলকাতা :  গোটা দেশের সাথে কোচবিহার জেলা জুড়ে মিশ্র প্রভাব পড়েছে সংযুক্ত কৃষক মোর্চার ডাকে ভারত বনধ। সকাল থেকেই রাস্তাঘাট ছিল প্রায় জন শূন্য। সেরকম যান বাহনও রাস্তায় দেখা যায়নি। হাতে গোনা কয়েকটা সরকারি বাস ছাড়া বেসরকারি বাস, ছোট গাড়ি, অটো সেভাবে চোখে পড়েনি। সেরকমই কোচবিহার শহরে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপোতে দেখা গেলো চিরাচরিত চিত্র থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র। যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। বাস পরিষেবাও ছিল কম। আবার দেখা গেলো অনেক বাস ড্রাইভার নিজেকে বাঁচাতে মাথায় হেলমেট পরে বাস চালাচ্ছেন। আবার অনেকে বাসের ভেতর বসে বাসের জানালা বন্ধ করে দিয়েছেন। জেলার প্রায় সব জায়গাতে পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকেই সজাগ ছিল পুলিশ। কিন্তু মোটের ওপর শান্তি পূর্ণ বনধ হলেও জেলায় ২-১ টা বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। আজ বেলা সাড়ে ১১ টা নাগাত কোচবিহার শহরের কাচারি মোড় সংলগ্ন এলাকায়। বনধ সমর্থনকারিরা মিছিল করছিলেন তখনই একটি সরকারি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল। বনধ সমর্থন কারিরা ওই বাসটিকে দাড় করিয়ে তার ভেতরে থাকা যাত্রীদের বের করে দেয়। তার পর পুলিশ এসে বিক্ষোভ কারিদের সেখান থেকে সরিয়ে দেয়।

কোচবিহার জেলা জুড়ে ভারত বনধের মিশ্র প্রভাব, চললো না বেসরকারি বাস, বন্ধ দোকান পাট
কোচবিহার জেলা জুড়ে ভারত বনধের মিশ্র প্রভাব, চললো না বেসরকারি বাস, বন্ধ দোকান পাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos