এবার পতাকা টাঙানোর সময় বিজেপির সমর্থকদের উপর হামলা , সন্দেহের তীর শাসক গোষ্ঠীর দিকে ?
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, পূর্ব মেদিনীপুর : রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলিতে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি কার্যকর্তাদের উপর চড়াও হয়, কাঁচা বাঁশ দিয়ে প্রচুর পরিমানে মারধর করা হয়, এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । তাতে ৭ জন আহত হয় তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে বর্তমানে ভর্তি করা হয়েছে। ২১শের নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসার পারদ ততই বাড়ছে পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কার্যালয় ভাঙচুর, পরদিন রবিবার কাঁথির ভাজাচাউলিতে বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করা, দুই মিলিয়ে শাসকদলের বিরুদ্ধে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতৃত্ব। ভোট ঘোষণা হতে এখনও দেরি, তাঁর আগেই সিংহাসন দখল বা সিংহাসন পুনর্দখল করতে হামলা,মারামারি লেগেই আছে।






