করোনায় আক্রান্ত এক চিকিৎসক, বহুমুখী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রকে জীবাণুমুক্ত করতে স্যানিটাইজেশন করল দমকল বাহিনী
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: করোনায় আক্রান্ত এক চিকিৎসক, বহুমুখী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রকে জীবাণুমুক্ত করতে স্যানিটাইজেশন করল দমকল বাহিনী। বুধবার দুপুরে নবদ্বীপ পৌরসভার ১নং ওয়ার্ডের সাহা নগর এলাকায় জেলার অন্যতম নবদ্বীপ বহুমুখী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রকে স্থানীয় শ্রীচৈতন্য গৌরবঙ্গ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্যানিটাইজ পর্ব সারলেন প্রাণী স্বাস্থ্য কেন্দ্র কতৃপক্ষ। নবদ্বীপ বহুমুখী প্রাণী স্বাস্থ্য কেন্দ্র কতৃপক্ষ সূত্রে জানতে পারা যায়, মঙ্গলবার এই কেন্দ্রে কর্মরত এক চিকিৎসক করোনা সংক্রমিত হন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তারপরই কতৃপক্ষ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কে স্যানিটাইজ করার। কেননা এই হাসপাতালে নবদ্বীপ শহর ও গ্রাম তো বটেই পার্শবর্তী পূর্ব বর্ধমানের নাদনঘাট ও পূর্বস্থলী থেকে বহু মানুষ তাদের গবাদি পশু সহ অন্যান্য প্রাণীদের নিয়ে আসেন চিকিৎসা করাতে। তাদের কথা মাথায় রেখে স্থানীয় এক সামাজিক সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে পুরো হাসপাতাল কে স্যানিটাইজ করা হয়।






