শ্রী চৈতন্য মহাপ্রভুর আদলে নবদ্বীপধাম স্টেশনকে নতুন করে সজ্জিত করার দাবি নিয়ে স্বারকলিপি জমা দিল একাধিক সামাজিক সংগঠন
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: বুধবার সকালে নবদ্বীপধাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে আধিকারিকদের স্বারকলিপি জমা দিল একাধিক সামাজিক সংগঠন। তাদের দাবি, নবদ্বীপ শহর যেহেতু চৈতন্যদেবের জন্মস্থান তাই নবদ্বীপবাসীর গর্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর আদলে নবদ্বীপধাম স্টেশনকে সজ্জিত করা হোক এবং প্রাচীন মায়াপুরের চৈতন্য জন্মস্থান মন্দিরের আদলে স্টেশনের গেট নতুন করে সাজানো হোক। এই দাবি নিয়ে স্টেশন ম্যানেজার, এসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের কাছে স্বারকলিপি দেয় একাধিক সামাজিক সংগঠন মা সিদ্ধেশ্বরী ক্লাব,হিউম্যানিটি পরিবারের সৌভিক চক্রবর্তীর নেতৃত্বে, হিউম্যানিটি পরিবারের পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ঋহানসি ফাউন্ডেশন, চৈতন্য ওয়েলফেয়ার এসোসিয়েশন, তিনকড়ি ফাউন্ডেশন ও আরও সামাজিক সংগঠন। এবিষয়ে সমাজসেবক তীর্থেন্দু গাঙ্গুলি বলেন, “আমরা চাই নবদ্বীপে যে পর্যটকরা আসে তারা নবদ্বীপের ঐতিহ্য সমন্ধে অবগত হোক, তাই নবদ্বীপধাম স্টেশনের গেটকে প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দিরের আদলে নতুন থেকে গড়া হোক, আমরা এবিষয়ে অনলাইনে মাস পিটিশন জমা দেওয়ার উদ্যোগ নিচ্ছি, আজ আমরা রেলের বিভিন্ন কর্মকর্তাদের কাছে আমাদের দাবি নিয়ে আবেদন জানালাম “।







