৮ ডিসেম্বর ভারত বন্ধের সমর্থনে নবদ্বীপে প্রতিবাদী মিছিল ও পথসভা করল সি.পি.(আই)এম. এবং সি.পি.আই.এম.এল. লিবারেশন
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৮ ডিসেম্বর ভারত বন্ধের সমর্থনে রবিবার বিকেলে নবদ্বীপে বাম সংগঠন সি.পি.(আই)এম. এবং সি.পি.আই.এম.এল. লিবারেশনের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল করা হয়। এরপর সন্ধ্যায় নবদ্বীপ রাধাবাজার মোড়ে এক প্রতিবাদ সভা করে তারা। এরপর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বাম সংগঠনের সমর্থকেরা।





