কৃষ্ণনগর জেলা তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: মঙ্গলবার নদিয়া জেলা পরিষদের অডিটোরিয়ামে কৃষ্ণনগর জেলা তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী পালন করা হলো। এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের নদিয়া জেলা সভাপতি তথা কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ সকল জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সম্মিলনী শেষে নদিয়া জেলার বিদায়ী জেলাশাসক বিভূ গোয়েলকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর জেলা পার্টি অফিসে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান দেওয়া নতুন নেতা কর্মীদের পতাকা তুলে দেওয়া হয়।





