নবদ্বীপের মহিশুরায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক প্রৌঢ়

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবদ্বীপ থানার মহিশুরা গ্রাম পঞ্চায়েতের গদখালি মালিতাপাড়ার হুলোরমাঠ সাতকুল এলাকায়। যদিও সন্ধ্যা পর্যন্ত আত্মঘাতী হওয়া আনুমানিক বছর ষাটের ওই পৌঢ়ের নাম ও পরিচয় পুলিশ জানতে পারেনি। পরিচয় জানতে পার্শবর্তী থানাগুলিতে বার্তা পাঠান হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, শনিবার সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কৃষিকার্যের জন্য নিজ নিজ জমিতে যাচ্ছিলেন। সেই সময় চাষী  জমির কাছে গঙ্গার পার বরাবর একটি কদম গাছে ওই পৌঢ়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে নবদ্বীপ থানায় খবর পাঠান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরে পৌঢ়ের মৃতদেহটি উদ্ধার করে প্রথমে হাসপাতাল ও পরে নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। দুপুরে দেহটি  ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos