মায়াপুরে সম্পত্তি বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টার অভিযোগে দাদাকে গ্রেপ্তার করল পুলিশ

Spread the love

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার খুড়তুতো দাদা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর-বামনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনপুকুর বাজার এলাকায়। অভিযুক্ত দাদা মানিক শেখকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ / ৩২৫ / ৩০৭ / ৩৫৪ / ৩৪ আইপিসি ধারায় নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে, আদালতের বিচারক ধৃত মানিক শেখকে ২৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চলতি মাসের ৪ তারিখে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে খুড়তুতো দাদা মানিক শেখ এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে চরম বিবাদে জড়িয়ে পড়ে উভয় পরিবার। অভিযোগ বচসা চলাকালীন জ্যেঠতুতো ভাই হানিফ শেখকে বাড়িতে থাকা গাড়ি মেরামতির লোহার জগ দিয়ে মাথায় আঘাত করে অভিযুক্ত খুড়তুতো দাদা মানিক শেখ। তাতে হানিফ শেখকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়। তার মাথায় চারটি সেলাই করতে হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে হানিফ। ওই দিনই মায়াপুর ফাঁড়িতে গিয়ে অভিযুক্ত খুড়তুতো দাদা মানিক সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই ঘটনার মূল অভিযুক্ত মানিক শেখকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos