রানাঘাটের চূর্ণী নদীতে ফোর লেনের রাস্তার ব্রিজ নির্মাণে ৩৪টি পিলার হওয়ায় স্থানীয় পরিবেশকর্মীরা ক্ষুব্ধ
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : রানাঘাটের চূর্ণী নদীতে ফোর লেনের রাস্তা তৈরি হচ্ছে সেখানে ব্রিজ নির্মাণে চৌত্রিশটি পিলার দেওয়া হয়েছে, স্থানীয় পরিবেশকর্মীরা এই ঘটনায় ক্ষুব্ধ, তার কারণ চূর্ণী নদীবক্ষে যেভাবে পিলার দেওয়া হয়েছে অদূর ভবিষ্যতে চূর্ণী নদীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলে মনে করছেন। মাথাভাঙা চুর্নি নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে সড়ক নির্মাণ সংস্থার উচিত নদী যাতে বিপন্ন না হয় সেই বিষয়টি দেখা।






