নবদ্বীপ মায়াপুর লঞ্চ পরিষেবা চালু হল
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গত ২২মার্চ লকডাউনের প্রথম দিন থেকে বন্ধ হয়ে গিয়েছিল নবদ্বীপ-মায়াপুর লঞ্চ পরিষেবা। আনলক ১এর শুরু থেকে সর্বসাধারণ এর জন্যে নৌকো পরিষেবা খুলে গেলেও বন্ধ ছিল লঞ্চ পরিষেবা। নবদ্বীপ এ ঘুরতে এসে নদী পারাপার করে মায়াপুর ইসকণ মন্দিরে যাওয়ার জন্যে টুরিস্টদের অন্যতম আকর্ষণ ছিল লঞ্চ। শেষমেষ চালু হয়ে গেলো লঞ্চ পরিষেবা, এবার থেকে যাত্রীরা লঞ্চ এ চেপে মায়াপুর যেতে পারবেন। কিন্ত এখনই সেরকম ভাবে যাত্রী হচ্ছে না, নবদ্বীপ জলপথ পরিবহন সংস্থার আধিকারিক নেপাল দাস বলেন, “চালু হলেও সেভাবে যাত্রী হচ্ছে না, ১০-১৫জন করে যাত্রী হচ্ছে, আগামী দিনে পরিস্থিতির ওপর নির্ভর করে যাত্রী হয়ত বাড়বে “।





