কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এক বিশেষ কর্মশালা আয়োজন করা হল সাইবার ক্রাইমের বিষয়ে
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এক বিশেষ কর্মশালা আয়োজন করা হল সাইবার ক্রাইমের বিষয়ে। শনিবার কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে তিনটি পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কলিতা ও ডিএসপি হেডকোয়ার্টার কৌশিক বসাক, কর্মশালায় অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। এদিনের কর্মশালায় আলোচনা হয় কিভাবে ইন্টারনেটের মাধ্যমে দুষ্কৃতীরা তাদের অপরাধের জাল বিস্তার করে, সোশ্যাল মিডিয়াতে কি কি রকম বিপদ লুকিয়ে রয়েছে, কি ভাবে এই বিপদ থেকে বাঁচা যায়, সাইবার ক্রাইম এর খপ্পরে না পড়ার জন্যে কি কি সাবধানতা অবলম্বন করা যায়, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।






