কৃষক বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নবদ্বীপের কানাইনগর বটতলায় রাজ্য সড়ক অবরোধ করল সিপিএম
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: কেন্দ্রীয় সরকারের কৃষক বিলের প্রতিবাদে ও অবিলম্বে প্রত্যাহারের দাবিতে শুক্রবার বেলা ১১ টা নাগাদ নবদ্বীপ থানার কানাইনগর বটতলা নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএমের সদস্যরা। এ দিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের কৃষক সভার অন্যতম নেতা আইয়ুব নবী শেখ সহ আমিন আলী শেখ, প্রাক্তন জেলা সভাধিপতি মেঘলাল সহ ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক রুদ্র প্রসাদ মুখার্জি। পরে সাড়ে এগারোটা নাগাদ অবরোধ উঠে গেলে নবদ্বীপ থানার পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এবিষয়ে কৃষক সভার নেতা আইয়ুব নবী শেখ বলেন, “আমরা আশাবাদী যে এই বিল প্রত্যাহার হবে “।






