নবদ্বীপ শহরের ২৪টি ওয়ার্ডে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্য বিশেষ পরিছন্নতা অভিযান শুরু হল পৌরসভার উদ্যোগে
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নবদ্বীপ পৌরসভার উদ্যোগে নবদ্বীপ শহরের ২৪টি ওয়ার্ডে রবিবার থেকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্য বিশেষ পরিছন্নতা অভিযান শুরু হল। পৌরসভা সূত্রে জানা যাচ্ছে যে, আজ থেকে নবদ্বীপের ৫টি ওয়ার্ডে, ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ডে কর্মসূচি শুরু হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাফাই অভিযানের তদারকি করবেন,পৌরসভা আরও জানিয়েছে প্রতি পনেরো দিন বাদে বাদে পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন বিমানকৃষ্ণ সাহা পরিছন্নতা অভিযানের কাজ কতোটা এগিয়েছে তার বিষয়ে বিবরণ দেবেন।






