“অমিত শাহের সভায় যে পরিমাণ জনসমাবেশ ঘটেছিলো এর থেকে বেশি জনসমাবেশ করতে গেলে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে তৃণমূলকে” বললেন মুকুল রায়

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : অমিত শাহের সভায় যে পরিমাণ জনসমাবেশ ঘটেছিলো এর থেকে বেশি জনসমাবেশ করতে গেলে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে তৃণমূলকে। সোমবার সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকায় সোনার বাংলা নবদ্বীপ কনক্লেভ নামক এক সার্বিক উন্নয়ন মূলক আলোচনা সভায় যোগদান করতে এসে কার্যত সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহের মেদিনীপুরে জনসমাবেশ ও পদযাত্রার পরে আগামী ২৯ তারিখে একই জায়গায় বিপুল পরিমাণে জনসমাবেশের মধ্য দিয়ে পদযাত্রায় সামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।তারই পরিপ্রেক্ষিতে এই দিন কৃষ্ণনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে মঙ্গল গ্রহ থেকে লোক নিয়ে এসে পদযাত্রা করার বিষয়টি তুলে ধরেন বিজেপি নেতা মুকুল রায়।পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা খাঁয়ের তৃণমূলে যোগদান এর বিষয়ে তিনি সম্পূর্ণ ভাবে পারিবারিক সমস্যার বহিঃপ্রকাশ স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সমস্যা বলে দাবি করেন। ২০২১ এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিন অঙ্কের সংখ্যা বেরোবে না বলেও দাবি করেন মুকুল রায়। পাশাপাশি এই রাজ্যের বর্তমান পরিস্থিতি আইনের শাসনের প্রয়োজন বলেও মনে করেন তিনি।নির্বাচনে জয়লাভের প্রসঙ্গে নদিয়াতে এইবার তৃণমূল একটা আসন ও ধরে রাখতে পারবেন না বলেও ওই দিন সন্ধ্যায় দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos