পেট্রোপণ্যের দাম না কমিয়ে, মদের দাম কমানোর বিরুদ্ধে সোচ্চার হলো বিজেপি
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : রাজ্য বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল আজ ৩টি মুলতুবি প্রস্তাব পেশ করেন কিন্তু সংখ্যা গরিষ্ঠতার ঔদ্ধতে সরকার তা নাকচ করে।এর বিরুদ্ধে এবং পেট্রপণ্যের দাম না কমিয়ে মদের দাম কমানোর বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় জনতা পার্টির বিধায়কগণ।






