সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে স্মৃতিচারণা করলেন তার বাল্যকলের বন্ধু সন্ধ্যা দেবী
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : মারা গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বাবুর পৈত্রিক ভিটে কৃষ্ণনগরের সোনাপট্টিতে। সেখানে আজও তার পৈত্রিক ভিটে রয়েছে। কৃষ্ণনগরে তার শৈশব কৃষ্ণনগরে কেটেছে, সিএমএস স্কুলে তিনি পড়াশোনা করতেন।

সন্ধ্যা মজুমদার সম্পর্কে নিকট আত্মীয় ও বাল্যকলের বন্ধু সৌমিত্র বাবুর,সোমবার দুপুরে তার মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যা দেবী ভেঙে পড়ছেন বারবার, সেই পুরোনো স্মৃতি বারবার মনে হতে লাগলো তার। মাঝেমধ্যেই ফোন করতেন সন্ধ্যা দেবীকে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে পুলু বলেই চিনতেন কৃষ্ণনগরবাসী। তার মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে কৃষ্ণনগরে। তার পৈতৃক ভিটে অন্য এক ব্যক্তি কিনেছেন তবে এখনো সেখানে আর কেউ বসবাস করেন না,সেই বাড়িতেই রয়েছে সিপিএমের পার্টি অফিস। সন্ধ্যা দেবী বলেন, “খুবই ভালো লোক ছিলেন, ডাল, ভাত, মাছ ও সাদা দই খেতে ভালোবাসতেন”।




