কালীপুজোর রাতে নির্দেশিকাকে অমান্য করে নবদ্বীপ ব্লকে দেদার ফাটলো শব্দবাজি
দিবাকর দাস, হাকিকত নিউজ,নদিয়া: কলকাতা হাইকোর্ট এর নির্দেশ এবছর করোনা আবহে কোনো প্রকার বাজি ফাটানো যাবে না কিন্ত নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ, মাজদিয়া-পানশিলা, চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা নামতেই দেদার ফাটলো শব্দবাজি সহ বিভিন্ন প্রকারের আতশবাজি। এবছর কালীপূজোতে রংমশাল, ফুলঝুরি, তুবড়ি, চরকি সহ আরও বিভিন্ন আতশবাজি ও শব্দবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট, তাই সমস্ত বাজির দোকান এবছর বন্ধ। কিন্ত তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী চোরা পথে বেচেছে সব রকম বাজি, নিষিদ্ধ চকলেট ও বেশি শব্দের বোমাবাজি। সন্ধে নামতেই শব্দবাজির ফাটাতে শুরু করে নবদ্বীপ ব্লকের বিভিন্ন এলাকার মানুষ তাদের বাড়িতেই বাজি ফাটিয়েছে এমনটাই চিত্র দেখা গেল।






