সুশান্তের মৃত্যু , আমির, অনুষ্কার বিরুদ্ধে বড়সড় প্রশ্ন তুললেন কঙ্গনা
ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কোলকাতা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেন মুখ খুলছেন না আমির খান! কেন চুপ করে রয়েছেন অনুষ্কা শর্মা! সুশান্তের সঙ্গে আমির, অনুষ্কা পিকে-তে কাজ করলেও, তাঁরা কেন অভিনেতার মৃত্যুর পর মুখ বন্ধ করে রয়েছেন! সে বিষয়েই এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে কঙ্গনা বলেন, পরিচালক রাজকুমার হিরানির ছবি পিকে-তে অভিনয় করেন সুশান্ত। অথচ রাজু হিরানি কোনও মন্তব্য করছেন না। আসলে বলিউডে সবাই একযোগে একটি রেকেট মত কাজ করেন। সেই রেকেট এর একজন মুখ না খুললে, কেউ কোনও মন্তব্য করেন না বলেও ক্ষোভ উগরে দেন কঙ্গনা। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মুম্বই পুলিসের তরফে। সেই সব তথ্য বৃহস্পতিবার মুম্বই পুলিসের কাছ থেকে সংগ্রহ করবেন সিবিআই আধিকারিকরা। সুশান্তের ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ, মোবাইল ফোনও মুম্বই পুলিসের কাছ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তদন্তের স্বার্থে সংগ্রহ করবেন বলে খবর।






